বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সারাবিশ্বে সমাদৃত : পরিকল্পনা মন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৬:৪২
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সারাবিশ্বে সমাদৃত হয়েছে। 
 
আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘আমাদের স্বাধীনতা ও অর্থনেতিক মুক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল দেশের সকল মানুষ ভোগ করছেন। উন্নয়নের এই ধারাকে ব্যাহত করতে নানা অশুভ শক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
 
তিনি উন্নয়ন বিরোধী এই সকল অপশক্তির তৎপরতা মোকাবেলা করতে দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
মন্ত্রী আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।-বাসস।