সরকার হঠাতে বিএনপি জঙ্গিবাদে মদদ দিচ্ছে : ওবায়দুল কাদের

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৯:৫৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, গণতান্ত্রিক সরকার হঠাতে বিএনপি অপশক্তিকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের (জঙ্গি) এতোটা আশকারা পাওয়ার কথা ছিল না। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আসুন, সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতার যারা শত্রু; এদের প্রতিহত করি, প্রতিরোধ করি, পরাজিত করি।’