আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সাতক্ষীরায় সৌন্দর্যের অপার লীলায় সজ্জিত বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে।
এবারের ইত্যাদিতে গান রয়েছে একটি। ইত্যাদিতে সবসময় বিষয়ভিত্তিক, জীবনভিত্তিক, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানকে প্রাধান্য দেওয়া হয়। স্বাধীনতার এই মহান মাসে দেশকে নিয়ে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন।
গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ইত্তেফাক/আনিসুর
