নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিগনাল অমান্য করে এক মোগল হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবলকে চাপা দিয়েছে একটি পিকআপ। সোমবার ভোরে এ ঘটনার শিকার হন তিনি।
নিহত মোগল হোসেনের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, রবিবার রাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোগলসহ আরো কয়েকজন। সোমবার ভোর চারটায় একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে থামার জন্য সিগনাল দেয় পুলিশ। কিন্তু পিকআপভ্যানটি না থামিয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
