জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। মূলত গান নিয়েই ব্যস্ত থাকেন। অবশ্যই উৎসব আয়োজনে মাঝে-মধ্যে টিভি স্ক্রিনে দেখা যায় তাকে। তবে এবার কোন আয়োজন ছাড়ায় আগামীকাল আসছেন লাইভ আড্ডায়।
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’ এ অতিথি হিসেবে থাকবেন ফেরদৌস ওয়াহিদ। গুণী এই শিল্পী কথা বলবেন তার বর্তমান ব্যস্ততা নিয়ে, খালি গলায় শোনাবেন গান।
দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
