মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারক আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:১৪
মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে এক প্রতারককে আটক করা হয়েছে। শনিবার পুলিশ , ট্রাফিক পুলিশ এবং ডিবি পুলিশের সম্মিালিত ভাবে তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। আটকের বিষয়টি আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জানান।
 
জানা গেছে, আটকের সময় ওই প্রতারকের কাছ থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।
 
আটক বাবর আলী দেওয়ান (৩৬) সিংগাইর এলাকার বাইমাইল গ্রামের আমজাদ দেওয়ানের ছেলে।