রানীশংকৈল পৌর শহরের 'আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল'-এর নিজস্ব ক্যাম্পাসে ক্লাসসহ দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ এপ্রিল) এ উপলক্ষে সকালে স্কুল প্রাঙ্গনে মিলাদ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল সভাপতি লেখক-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলকমিটির সদস্য, জেলা পরিষদ সদন্য এখলাসুর রহমান লিটন, ডা. তাজুল ইসলাম হাবুল, প্রভাষক প্রশান্ত বসাক, শিক্ষক-সাংবাদিক হুমায়ুন কবিরসহ অন্যান্য সদস্য, শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, রানীশংকৈল গ্রন্থাগারিক মাওলানা রুহুল আমীন।
প্রসঙ্গত, ২০১৩ সালেন ৩ নভেম্বর, প্রয়াত আলী আকবরের কন্যা, সাবেক সংসদ সদস্য ও জেলা আ. লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা তান নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে তার বাসায় এই স্কুলটি প্রতিষ্ঠান করেন। সভায় স্কুলের শিক্ষক কর্মচারিদের বেতনভুক্তি ও অন্যান্য অনুদানের জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করা হয় এবং এলাকাবাসির সহযোহিতা কামনা করা হয়।
ইত্তেফাক/ জেডএইচডি
