আইপিএল এর দশম আসরে নতুন জার্সিতে নামবে কেকেআর

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৫৯
সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল এর দশম আসরে নতুন রঙ্গের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে মাঠে নামবে। দুইবারের আইপিএল ট্রফি বিজয়ী দলটি আগে বেগুনী-স্বর্ণালী জার্সিতে মাঠে দেখা গেলেও এবারের আসরে নামবে লাল-কালো রংয়ের জার্সি পড়ে।
 
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর তাদের আইপিএল যাত্রা শুরু করেছিল কালো-সোনালী রংয়ের জার্সি দিয়ে যেটা তৃতীয় সিজন পর্যন্ত অপরিবর্তিত থাকে। 
IMG0
গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কে কে আর আইপিএল এর অন্যতম সফল ফ্রাঞ্চাইজি যারা ২০১১, ১২ ও ১৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নিয়েছিল। কেকেআর সম্প্রতি তাদের খেলোয়াড়দের একটি ফিটনেস ট্রেনিং সেশন  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।
 
 
 
আইপিএল এর দশম আসর শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে।  ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/রেজা