‘বেগমজান’সিনেমার স্ক্রিপ্টটাই আমাকে তৈরি করেছে: বিদ্যা বালান

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:৩৮
বাংলা ছবি রাজকাহিনীর হিন্দি ভার্সন ‘বেগমজান’। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের শক্তিমান অভিনেত্রী বিদ্যা বালন। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির ট্রেলার পছন্দ হয়েছে দর্শকদের। বিদ্যার কথায়, ‘আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভাল রেসপন্স পাচ্ছি।’
 
সম্প্রতি বলিউডের চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে বিদ্যা বালান এসব কথা বলেন।
 
‘বেগমজান’ নিয়ে ‘ডার্টি পিকচ্যার সিনেমার’ এই নায়িকা বলেন, ‘স্ক্রিপ্টটাই আমাকে তৈরি করেছে। আমি সৃজিতের সঙ্গে অনেক সময় কাটিয়েছি বেগমজান কোথা থেকে এসেছে বোঝার জন্য। ওই চ্যাটগুলোই আমার হোমওয়ার্ক ছিল। শুটিং শেষে হোটেলে ফিরে আমি একা থাকতাম। আমার কো-অ্যাক্টরা প্রায় প্রত্যেক দিন একসঙ্গে পার্টি করত, কিন্তু আমি নিজেকে ঘরবন্দি করে ফেলতাম। কারণ আমার বেগমজানকে অনুভব করাটা দরকার ছিল।’
 
সিনেমার গোটা জার্নিটাই নাকি বেশ কঠিন ছিল। তবে সাফল্য ব্যর্থতা নিয়েও বিদ্যার ভাবনা বেশ সরল।
 
বিদ্যা বলেন, যে কোনও ছবি ফ্লপ করলেই সেটা দুঃখের। তার জন্য খারাপ লাগা থাকেই। কিন্তু এগিয়েও যেতে হবে সমান ভাবে।
 
নিজের সম্পর্কে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত বিদ্যা বলেন, ‘আমাকে নিয়ে হওয়া কোনও খবর আমি পড়ি না। এমনকী কোনও ছবির রিভিউও আমি পড়ি না। যদি বাবা বা আমার বন্ধুদের কেউ বলে যে কোনও লেখা অন্য রকম হয়েছে, ভাল হয়েছে, তখন সেটা পড়ে দেখি।’
 
ইত্তেফাক/রেজা