রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি সব কাজের কাজি! ৬৪ বছর বয়সী এই নেতা ফিশিংয়ে পটু, রান্নায় ঝানু, ভালো ক্রিড়াবিদ একথা অনেকেরই জানা। তিনি আইস হকিতে অনেক দক্ষ খেলোয়াড়কে টেক্কা দিয়েছেন। আর ফরমুলা কার রেসিংয়ে তাকে হারিয়ে দিতে ব্যর্থ হয়েছেন তার দেশের অনেক নামকরা রেসারও। তিনি ভালো নাচতে জানেন এটাও অনেকের জানা ছিল।
কিন্তু ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে পুতিন একটি অনুষ্ঠানে গান গাইছেন। এটা সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান। উপস্থিত ছিল লাখো দর্শক। তাতে অংশ নিয়েছিলেন হলিউডের অনেক সুপারস্টারও। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাঘা বাঘা শিল্পীরাও তাতে সঙ্গীত পরিবেশন করেন। এদের মধ্যে পুতিনের গান যথেষ্ট প্রশংসা কুড়ায়।
ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা মন্তব্য করেছে, পুতিন পারেন না এমন কোনো কাজের নাম কেউ বলতে পারলে তাকে পুরস্কার দেয়া হবে! -এনডিটিভি
ইত্তেফাক/নূহু
