খুব অল্প সময়ের মধ্যে ঢাকাই চলচ্চিত্রে অঙ্গণে বেশ ভালো আলোচনায় এসেছেন চিত্রনায়িকা বুবলি। তবে হোক সেটা শাকিব খানের বিপরীতে অভিনয় করে কিংবা তার অভিনয় ও গ্ল্যামার দিয়ে। ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নায়িকা এখন তিনি।
গতকাল বুবলি তার ‘অহংকার’ চলচ্চিত্রের শুটিং শেষ করলেন। কিছুদিনের মধ্যে তিনি ডাবিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু এরপরের চলচ্চিত্রটি এখনো ঠিক হয়নি। কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা চলছে। সবকিছু ঠিক থাকলে একটি ছবির সাথে তিনি শিগগিরই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। আর এই প্রস্তাবিত পরবর্তী ছবিটিও কি শাকিবের বিপরীতেই হবে কি-না?
বুবলির কাছে এমনই একটি প্রশ্ন করায় উত্তরে তিনি বলেন, ‘প্রস্তাবিত ছবিগুলোর মধ্যে শাকিব খানের চলচ্চিত্রও রয়েছে। পাশাপাশি অন্য নায়কদের বিপরীতে অভিনয়েরও প্রস্তাব রয়েছে।’
তাহলে শাকিবের বিপরীতেই আবারো দেখা যাচ্ছে বুবলিকে? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এখনই বলতে পারছি না। কারণ সেগুলো নিয়ে এখনো বসিনি। আর এটি ভুল ধারণা যে শাকিব ছাড়া আমি অভিনয় করবো না। আমি অন্য নায়কদের বিপরীতেও অভিনয় করতে চাই। যদি সেগুলো বাজেট থেকে শুরু করে গল্প ভালো থাকে। তাহলে আমি অবশ্য করবো।’
কিছুদিন ধরেই শাকিব-বুবলি ও অপুকে নিয়ে চলছে বিতর্কিত খবর হচ্ছে। বুবলি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছি। এই ছোট ইন্ডাস্ট্রিতে আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে। কেউ কারো জায়গা নিতে পারে না। আমার সাথে অপুর ব্যবহার আসলেই
দুঃখজনক। এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। সবকিছু ঠিক থাক।’
ইত্তেফাক/আনিসুর
