সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ নিহত চার জঙ্গির মধ্যে নব্য জেএমবির শীর্ষ নেতা মুসা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের কাছে থাকা মুসার ছবির সঙ্গে আতিয়া মহলে ফ্লাট ভাড়া নেয়ার সময় দেয়া এক জঙ্গির ছবির মধ্যে মিল রয়েছে। তবে এটাই মুসা কি না সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
এক শীর্ষ পুলিশ কর্মকর্তা আরো জানান, আরো যাছাই-বাছাই এবং মুসার পরিবারের সদস্যদের সনাক্ত করার ভিত্তিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
টানা চারদিনের অভিযান শেষে সোমবার সন্ধ্যায় সেনাবাহিনী ব্রিফিং করে জানায়, আতিয়া মহলের ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
