নারী ভক্তদের কাছে শাহরুখের জনপ্রিয়তা ব্যাপক। তা আউটডোর অনুষ্ঠান বা ট্যুরে প্রায়ই দেখা যায়। যেখানে যান, নারী ভক্তরা যেন তার ওপরে হামলা করে ফেলেন। কেউ জড়িয়ে ধরেন। কেউ আরও কিছু করার চেষ্টায় থাকেন।
শাহরুখের মতে, এই নারীদের জন্য তাঁকে টিপ-টপ থাকতে হয়। বাইরে বের হলেই সুন্দর পোশাক যেমন পরতে হয় তেমনি সুগন্ধী ব্যবহার করতে হয়। মুখে যাতে গন্ধ না থাকে তার ব্যবস্থাও নিতে হয়। শাহরুখ জানিয়েছেন, তাঁর শরীর থেকে দু:গন্ধ বের হলে হয়ে গেল!
এমন নারী ভক্তদের জন্য বিভিন্ন সময় বিপত্তিতে পড়তে হয় শাহরুখকে। কারো লিপস্টিক হয়তো লেগে গেল পোশাকে। আবার কোনও নারীর লম্বা নখের আঁচড় পড়ে গেল গালে, হাতে। চেহারার এমন ভয়ানক দশা হয় যে শাহরুখ নাকি গাড়িতে উঠে নিজেকে চিনতে পারেন না। এমনকী, বাড়ি ফিরে বউ বা সন্তানদের লিপস্টিক বা নখের আঁচড়ের কি ব্যাখ্যা দেবেন বুঝতেও পারেন না।
মাঝখানে শাহরুখের পুরুষ বডিগার্ডরা নারীদের দূরে ঠেলার চেষ্টা করতেন কিন্তু, তা অত্যন্ত অস্বস্তিকর ঠেকত শাহরুখের কাছে। তাই শাহরুখ এই ভয়ঙ্কর নারী ফ্যানেদের হাত থেকে বাঁচতে নাকি নারী বডিগার্ড রেখেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ নিজেই এই গোপন কথা ফাঁস করেছেন। এই নারী বডিগার্ডের কাজ হল মহিলাদের লিপস্টিক আর নখের আঁচড় থেকে বাঁচানো। নারী ভক্তদের কাছে আসতে দিতে আপত্তি নেই শাহরুখের। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
