অধিনায়ক উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে শুরুর ধাক্বা সামলে উঠে দারুণ একটা জুটি গড়ে তুলেছিল লঙ্কান ব্যাটসম্যানরা।অবশেষে রান আউটে শিকার হয়ে ৬৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন থারাঙ্গা। ২৫ ওভারে লঙ্কানদের রান ২ উইকেটে ১৪০। কুশল মেন্ডিস (৫৩) ও দিনেশ চান্দিমাল (০) রানে অপরাজিত আছেন।
ইনিংসের ২৪ তম ওভারের ৪ নম্বর বল করছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। কিন্তু বলটি বিমার হওয়ায় ‘নো বল’ ডেকেছিলেন লেগ আম্পায়ার । বিমার বলটি উইকেট কিপার মুশফিকের হাত ফসকেও বেরিয়ে গেলে রানের জন্য ছোটেন দুই লঙ্কান ব্যাটসম্যান। এসময় ফিল্ডার মাহমুদুল্লার সরাসরি থ্রোতে উইকেট ভেঙ্গে গেলে রান আউট হয় লঙ্কান অধিনায়ক। এই রান আউটে কুশাল মেন্ডিসের সঙ্গে ১১১ রানের জুটিও ভেঙ্গে যায় । নো বলটি যেন আর্শিবাদ হয়ে এসেছিল টাইগারদের জন্য!
ইত্তেফাক/রেজা
২৫ ওভারে লঙ্কানদের রান ২ উইকেটে ১৪০। কুশল মেন্ডিস (৫৩) ও দিনেশ চান্দিমাল (০) রানে অপরাজিত আছেন।
