অধিনায়ক উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে শুরুর ধাক্বা সামলে উঠে দারুণ একটা জুটি গড়ে তুলেছিল লঙ্কানরা। অবশেষে রান আউটে শিকার হয়ে ৬৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে থারাঙ্গা।
২৫ ওভারে লঙ্কানদের রান ২ উইকেটে ১৪০। কুশল মেন্ডিস (৫৩) ও দিনেশ চান্দিমাল (০) রানে অপরাজিত আছেন।
২৪ তম ওভারের ৪ নম্বর বল করছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। কিন্তু বলটি বিমার হওয়ায় ‘নো বল’ ডাকেন লেগ-আম্পায়ার। বিমার বলটি উইকেট কিপার মুশফিকের হাত ফসকে বেরিয়ে গেলে রানের জন্য ছোটেন দুই লঙ্কান ব্যাটসম্যান। এসময় মাহমুদুল্লার সরাসরি থ্রোতে উইকেট ভেঙ্গে গেলে রান আউট হন লঙ্কান অধিনায়ক। এই আউটে কুশাল মেন্ডিসের সঙ্গে ১১১ রানের জুটিও ভেঙ্গে যায় । নো বলটি যেন টাইগারদের জন্য আর্শিবাদ হয়ে এসেছিল!
ইত্তেফাক/রেজা
