চান্দিমালকে ফেরালেন মুস্তাফিজ, টাইগারদের জোড়া আঘাত

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:১৭
শুরুতে বেধড়ক মাড় খেলেও স্বরুপে ফিরে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ইনিংসের ৩৬ ওভার ৪ বলে মুস্তাফিজের শিকার হয়ে ফিরে গেছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। 
 
এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার অাগে তিনি সংগ্রহ করেন ২৪ রান, ভেঙ্গে যায় কুশল মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের জুটি। এরপর ক্রিজে আসেন অসোলা গুনারত্নে । পরের ওভারে বল হাতে নেন বাংলাদেশের গতি তারকা তাসকিন। ৩৭ তম ওভারের ৪ বলে তাসকিনের বলে বোলারস ব্যক ড্রাইভ খেলেন কুশল মেন্ডিস। বল তাসকিনের বাম কাঁধে লেগে উপড়ে উঠে যায়। এরপর সেটি দৌড়ে গিয়ে নিজেই ক্যাচ ধরেন তাসকিন। সাজঘরের দিকে হাটা শুরু করেন অভিষেক শতক হাকানো কুশল মেন্ডিস (১০২)।
 
৩৮ ওভার শেষে লঙ্কানদের স্কোর ২১৬/৪। ক্রিজে আছেন অসলো গুনারত্নে (৩) ও মিলিন্দা সিরিওয়ারদানে (০)।
 
ইত্তেফাক/রেজা