মতিঝিলে যুবলীগ কর্মী হত্যা

মূলহোতাসহ চারজন গ্রেফতার

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৯:২৪
 
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনী এলাকায় যুবলীগ কর্মী রেজভী আহাম্মেদ ওরফে বাবু (৩৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের মধ্যে দুইজন হত্যাকাণ্ডের জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। 
 
গ্রেফতার চারজন হলেন আবু সালেহ ও তার ভাই মো. মুসা, কামরুল হাসান ওরফে বাবু এবং নাসির উদ্দিন। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 
 
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। 
 
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে মতিঝিল এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় রেজভীকে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।