চ্যানেল আইতে ২৯ মার্চ বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝ দুপুরের মুক্তিযুদ্ধের বিশেষ টেলিছবি ‘কাঁদা মাটির জল’।
রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। টেলিছবিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ যে সংগ্রাম, প্রতিবাদ করেছিল। কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল সেসব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
এখানে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, তন্ময়, নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
