বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। আপাতত সঙ্গীত তারকা দ্য উইকেন্ডের সঙ্গে প্রেমে মজেছেন। আগামী গ্রীষ্মে বিয়ের পর্ব শেষ করছেন বলে ভারতীয় বেশকিছু মিডিয়া খবর প্রকাশিত হয়েছে।
দ্য উইকেন্ডের সঙ্গে আগামী আগস্টে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন সেলেনা গোমেজ। ‘স্টারবয় : লিজেন্ড অব দ্য ফল ২০১৭ ওয়ার্ল্ড ট্যুর’ শেষ হওয়ার পর বিয়ে করবেন তিনি। এমনকি বিয়ের পোশাক কী হবে সেটাও ঠিক করা হয়ে গেছে।
সেলেনা বলছেন, দ্য উইকেন্ডের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। তাকে বিয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারবেন না।
গত জানুয়ারি থেকে তিনি সেলেনার বিভিন্ন জায়গায় দেখা গেছে এই দুই সঙ্গীতশিল্পীকে। উল্লেখ্য, এর আগে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ছিলেন সেলেনা। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
