কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িসংলগ্ন গন্ধমতি এলাকার কবরস্থানের পাশের ‘আরমানী’ নামের একটি ভবনে জঙ্গি রয়েছে এমন খবরে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ওই বাড়িটি ঘেরাও করা হয়। র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, বাড়ির ভেতরে এখনো তল্লাশি চালানো শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।
ইত্তেফাক/মণ্ডল
