সন্তানদের হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন করণ

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:৩০
করণ যোহরের দুই যমজ সন্তান রুহি আর ইয়াশ। জন্মের পর থেকে এতদিন হাসপাতালেই ছিল দুজনে। অবশেষে বুধবার তাদের বাড়িতে নিয়ে গেছেন পিতা বলিউডের নামী পরিচালক করণ জোহর। 
 
হাসপাতাল থেকে সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
 
 
রুহি ও ইয়াশ জন্মের পর ৭ সপ্তাহ হাসপাতালের নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) তে ভর্তি ছিলেন। বুধবার বিকেলে করণ সুরিয়া মাতৃ ও শিশু হাসপাতালে করণ তার সন্তানদের নিতে আসেন।
 
হাসপাতালটির পরিচালক ডাক্তার হাসপাতালে আভাস্তির তত্ত্বাবধানে করণের দুই সন্তান চিকিৎসাধীন ছিল।
 
 
হাসপাতালের একটি সূত্র জানায়, ‘দুই শিশুকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়। মাত্র ৩০ সপ্তাহে তাদের জন্ম হয়েছিল বলে তারা বেশ অসুস্থ ছিলেন। তাদের বয়স এখন ৩৭ সপ্তাহ। হাসপাতালে ভর্তি হওয়ার ৫০ তম দিন ছিল বুধবার।
 
চলতি বছরের ফেব্রুয়ারিতে সারগোসির মাধ্যমে জন্ম হয় করণের দুই সন্তানের। কিন্তু এই খবর সারা বিশ্ব জানতে পারে ৫ মার্চ। করণ তার সন্তানদের জন্য বাহুবলী ছবিতে ব্যবহৃত কাটাপ্পার তলোয়ার উপহার হিসেবে জমা রেখেছেন। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা