‘চার বিশ্বাসঘাতক এদেশকে জঙ্গিবাদের আখড়া বানাতে চাই’

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:১০
বেহেশতে যাওয়ার মিথ্যা প্রলোভন প্রদানকারী জঙ্গিবাদদের থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। 
 
ঈশ্বরদী ও পাবনার সীমান্তে মাধপুরের বটতলায় ১৯৭১ সালের ২৯ মার্চ পাকিস্তানি আর্মির সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত ১৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
 
ভূমিমন্ত্রী শরীফ বলেন, বাংলার ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীর জাফর, গোলাম আযম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান এর প্রেতাত্মা ও দোষররা এদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়া বানাতে চাই।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কখনো তা সম্ভব হবে না।
 
মুক্তিযোদ্ধা সাজেদুল হক নিলুর সভাপতিত্বে এ সময় পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আ. খালেক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।