বিচারপতির মেয়ে বলে কথা!

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০০:৫৫

প্রায়ই দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রেখে চলে যান গাড়ির মালিক। আর অবৈধভাবে গাড়ি দাঁড় করে রাখার খেসারত হিসেবে যানজটে আটকে থাকতে হয় অন্য গাড়ির যাত্রীদের। ভারতের এমনই একটি ব্যস্ত রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে রেখে শপিং করতে গিয়েছিলেন এক নারী। সেখান থেকে ফেরার পর দেখেন গাড়ির সামনে এক পুলিশ সদস্য তার জন্য অপেক্ষা করছেন।

 

তিনি অবৈধভাবে গাড়ি পার্ক করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেন ঐ পুলিশ। পুলিশ সদস্যের কথা শুনেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ঐ নারী। এবার অগ্নিমূর্তি চেহারায় পুলিশ সদস্যকে বলেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবীর মেয়ে, বুঝেছ? তোমার দৌড় কতদূর দেখিয়ে দেব? জবাবে মুচকি হেসে ঐ পুলিশ সদস্য বলেন, বিচারপতিরাও কি এমন কাজ করেন? পুলিশ সদস্যকে হুমকি দিয়ে কাবু করতে না পারার    পর এবার পুলিশকে চোর বলে গালি দিতে থাকেন, আশেপাশের লোক জড়ো করে তাদের কাছে বলতে থাকেন, তিনি ঠিক জায়গায় গাড়ি রেখেছেন, তাকে হয়রানি করা হচ্ছে।

 

পুরো ঘটনাটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা পুরো শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিচারপতির মেয়ে হিসেবে তার এই ক্ষমতা প্রদর্শনের

ঘটনাটি তীব্র সমালোচনার খোরাক জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে-এনডিটিভি

ইত্তেফাক/নূহু