বিহারে নীতিশ কুমারের নেতৃত্ব চাই

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০১:৪৫

ভারতের উত্তর প্রদেশে বিজেপির বিশাল বিজয়ের পর বিহারে ২০১৯ সালে বিজেপি বিরোধী জোটে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে ইতোমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাজ্যের সংসদে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের এমপি নিরাজ কুমার বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার জন্য নীতিশ কুমারই সবচে যোগ্য ব্যক্তি।

 

এর আগে লালু যাদবের দলের নেতা ইলিয়াস হুসেন নীতিশ কুমারকে সুশাসনের জন্য বিখ্যাত সম্রাট চাণক্যের সঙ্গে তুলনা করেন। তবে জোটের অন্যতম শরিক দল কংগ্রেস আগামী নির্বাচনে জোটের নেতৃত্বের ব্যাপারে  কিছু বলেননি। বিহার কংগ্রেসের প্রধান অশোক চৌধুরী বলেছেন, এব্যাপারে আলোচনার এখনো সময় আসেনি।

খবর: এনডিটিভি

ইত্তেফাক/নূহু