শিপার-শিলার মিউজিক্যাল ফিল্ম ‘স্বপ্নে মাতাল’

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১১:৪৮
 
সম্প্রতি প্রকাশিত হয়েছে শিলা খান ও শিপার খানের মিউজিক্যাল ফিল্মের অ্যালবাম ‘স্বপ্নে মাতাল’। এতে গান রয়েছে দুটি। গানের শিরোনাম ‘স্বপ্নে মাতাল’ ও ‘কিছু কি বলার ছিলনা তোমার’।
 
গান দুটি লিখেছেন এ এইচ নিলয় ও শিপার খান, সুর করেছেন সুমন কল্যাণ ও শিপার খান। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ ও উজ্জ্বল সিনহা। গানের ভিডিও নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরণ।
 
এ প্রসঙ্গে শিপার খান বলেন, ‘মাঝে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক চড়াই-উতরাই পার করেছে। এখন আবারো ভালো সময়ের দিকে ফিরছি। অনেক গান, অনেক মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে এখন। চেষ্টা করেছি দুটো ভালো গান উপহার দেয়ার।’
IMG0
সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে মিউজিক ভিডিও দুটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী দিলরুবা খান, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, সংগীত পরিচালক সুমন কল্যাণ, কণ্ঠশিল্পী শিলা খান, শিপার খানসহ আরো অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর