সাব্বির-চুমকি দম্পতি দীর্ঘদিন পর আবারো একসঙ্গে অভিনয়ে

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১২:০৬
 
১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হওয়া নাজনীন চুমকি বিয়ে করেন অভিনেতা, নির্দেশক মীর সাব্বিরকে। তাদের ঘরে এখন দুই পুত্র সন্তান। একজন ফারশাদ, অন্যজন সানদিদ।
 
অনেকদিন পর জুটিবদ্ধ হলেন দম্পতি মীর সাব্বির ও চুমকি। চ্যানেল আই এর জন্য নির্মিত এ বিশেষ টেলিফিল্মটির নাম ‘ফুলের মতো পবিত্র’। এটি করেছেন রচনা মতিয়া বানু শুকু এবং পরিচালনা করেছেন মীর সাব্বির।
 
এ টেলিফিল্মে সোহলে খান-সহ আরো অনেকে অভিনয় করেছেন। জুঁই নিবেদিত টেলিফিল্মটি প্রচার হবে আগামীকাল ৩১ মার্চ বিকেল ২টা ৪৫ মিনিটে।
IMG0
উল্লেখ্য, প্রায় দুই বছর পর সম্প্রতি আবারও নতুন একটি বিজ্ঞাপনের মডেল হন ফারজানা চুমকি। এবার আসছেন নতুন কোন টেলিফিল্ম নিয়ে। 
 
কাজের ফেরার বিষয়ে চুমকি বলেন, ‘সংসার, সন্তান নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে, কাজ করাটাই এখন কঠিন হয়ে পড়েছে। তবে ভালো কাজ করার প্রস্তাব এলে চেষ্টা করি সময় বের করে কাজ করার।’
 
ইত্তেফাক/আনিসুর