কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ২ জনের প্রাণহানি

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৫:০৭
কলকাতার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২ ব্যক্তি মারা গেছে। দেশটির পুলিশ একথা জানায়।
 
অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় অনুপ আগারওয়াল ও যুগলকিশোর গুপ্ত নামের ওই দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।
 
কলকাতার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় সময় ভোররাত তিনটার দিকে হোটেলটিতে আগুন লাগে। এই ঘটনায় হোটেলের স্টাফসহ ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
 
ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে এসে তিন ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলটির নিচতলার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এএফপি।