ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে মহেশপুর হামিদপুরপাড়া থেকে পৌর জামায়াতের আমীর মৃত মসলেম উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন পলাশ, জলিলপুর গ্রাম থেকে মৃত হারেজ মণ্ডলের ছেলে জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে ও পুরন্দপুর গ্রাম থেকে মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ ওরফে গিয়ার আজিজকে গ্রেফতার করে। গিয়ার আজিজের বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মহেশপুর থানার ওসি জানিয়েছে, গিয়ার আজিজের বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুরে তারা থানা-হাজতে আটক ছিল।
