আইপিইউ সম্মেলন উপলক্ষে শাহজালালে ৪ স্তরের নিরাপত্তা

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:২১
ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 
 
বাড়তি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে আসা আত্মীয়-স্বজন কিংবা দর্শনার্থীদের ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। 
 
বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে ঢাকায় আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি। 
 
জানা গেছে, আগামী ১এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করবেন।
 
আয়োজক দেশ হিসেবে সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।