দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন নয়্যার

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:৩৫
ইনজুরির কারণে দুই ম্যাচের জন্য ছিটকে পড়লেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। অনুশীলনকালে ইনজুরিতে পড়ায় নয়্যার দুই ম্যাচ খেলতে পারবেন না। তবে চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদেও বিপক্ষে ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে বুন্দেস লীগার দলটির পক্ষ থেকে আজ জানানো হয়েছে।
 
বায়ার্নের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনকালে ম্যানুয়েল নয়্যার বাম পায়ের পাতায় ইনজুরিতে পড়েন। পরে একই দিন সন্ধ্যায় তার একটি ছোট ও সফল অস্ত্রোপচার করা হয়। ’
 
আগামী শনি ও মঙ্গলবার বুন্দেস লীগায় অগাসবার্গ ও হফেনহেমের বিরুদ্ধে দুই ম্যাচে খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এ গোলরক্ষক।
 
ইত্তেফাক/রেজা