ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ। কিন্তু এই সিরিজ নিয়ে চলা বিতর্কগুলো এখনো রয়ে গেছে। । সিরিজ শেষে ধর্মশালায় সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ানরা আর বন্ধু নন।’ কোহলির এই মন্তব্যের পর ফের ক্ষেপে ওঠে অসি মিডিয়া। এমনকি খোদ সৌরভ গাঙ্গুলীও কোহলিকে সবকিছু ভুলে গিয়ে অস্ট্রেলিয়দের ক্ষমা করে দেয়ার পরামর্শ দিয়েছিলেন।
দুইদিন নিশ্চুপ থেকে কোহলি বৃহস্পতিবার টুইট করে বলেন, ‘সেদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি পুরো অস্ট্রেলিয়া দল সম্পর্কে বলেননি। বরং বিশেষ কয়েক জনের কথা বলতে চেয়েছেন। সেটা শুনে স্টিভ স্মিথের মনে হয়েছে, সেই কয়েকজনের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন কি না ’
2/2only a couple of individuals.I continue to be in good terms with the few guys I know & who I've played with at RCB & that doesn't change.
— Virat Kohli (@imVkohli) March 30, 2017
এদিকে ভারতে সিরিজ খেলে অনেক অসি ক্রিকেটার দেশে ফিরে গেলেও ভারতে রয়ে গেছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আই পি এল এ পুণে সুপার জায়ান্টাসের অধিনায়ক। বৃহস্পতিবার দলটির নতুন জার্সি উন্মোচন করা হয়। সেখানে বেনে স্টোকস, আজিঙ্কা রাহানের সঙ্গে স্মিথও উপস্থিত ছিলেন। কোহলির টুইট নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। কেননা শেষ সিরিজে স্মিথের সঙ্গে বেশ কয়েকবারই বেধে গিয়েছিল কোহলির।

স্মিথ বলেন, ‘আমি জানি না সেই কয়েকজন প্লেয়ারের মধ্যে পরি কি না। যাদের কথা বিরাট ওর টুইটে বলতে চেয়েছে। এটার উত্তর বিরাটই দিতে পারবে।’
পুরো সিরিজে বেশ কয়েকবার বিতর্কীত ঘটনা ঘটিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। সঙ্গে সেটা আবার মেনেও নিয়েছেন। সে ডিআরএস –এর বিষয়ে হোক বা মুরলী বিজয়কে গালাগালি দিয়ে হোক। শেষে গিয়ে সততাই দেখিয়েছেন তিনি। কিন্তু শেষ বেলায় বিরাটের মন্তব্যে যে ঝড় উঠেছিল ক্রিকেট বিশ্বে তাতে বৃহস্পতিবার কিছুটা হলেও জল ঢালার চেষ্টা করলেন বিরাট কোহালি স্বয়ং। তাতেও প্রশ্ন তুললেন স্মিথ। দিল্লিতে পুণে সুপার জায়ান্টসের একটি অনুষ্ঠানে স্মিথকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন আমার সামনে শুধু আইপিএলে পুণে দলকে নেতৃত্ব দেওয়া। টেস্ট সিরিজ অতীত।’

স্মিথের মুখে অধিনায়ক রাহানের প্রশংসাও শোনা গেল। শেষ টেস্টের পর বিরাটের সঙ্গে তুলনা শুরু হয়েছে রাহানের। স্মিথ বলেন, ‘রাহানে কুল। মাঠের মধ্যে খুব সচেতন থাকে। যেখানে বিরাট খুব আক্রমণাত্মক আর আবেগ প্রবণ।’
পুনের সাবেক অধিনায়ক এম এস ধোনির সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে স্মিথ বলেন, ধোনি খুব সাপোর্টিভ। তার সঙ্গে আমারা কোন ইস্যু নেই। ইতোমধ্যেই আমাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে।
ইত্তেফাক/রেজা
