ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ নির্মান বন্ধে যুক্তরাষ্ট্রের নিস্ক্রিয়তা নিয়ে তিনি ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছেন। দুতের্তে জানান, তিনি রাষ্ট্রদূত সাং কিমকে বলেন, ‘আপনি কেন সপ্তম নৌবহর পাঠাননি?’ তিনি আরো বলেন, কিম তার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি।
বুধবার এক বক্তৃতায় দুতের্তে বলেন, গত সোমবার দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরে তিনি মার্কিন রাষ্ট্রদূত সাং কিমের সঙ্গে দেখা করেন। ওই একই শহরে তিনি চীনা রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুতের্তে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের রানওয়ে নির্মাণের বিষয়টি উল্লেখ করেন এবং সেই সময় যুক্তরাষ্ট্র কেন সপ্তর নৌবহর কিমকে সেই প্রশ্নও করেন। এই প্রশ্নের উত্তরে গত বছর ম্যানিলায় আসা মার্কিন রাষ্ট্রদূত বলেন, সেই সময় তিনি অন্য কোথাও নিযুক্ত ছিলেন।
প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণের বিষয়টি ফিলিপাইনসহ প্রতিবেশী দেশগুলো আঞ্চলিক বিরোধের প্রধান কারণ বলে মনে করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্কের কারণে, দুতের্তে এই ইস্যুতে চীনকে নিয়ে তেমন কঠোর কোনো মন্তব্য করেননি। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
