প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বলেছেন, মার্কিন-রাশিয়া সংযোগ বিষয়ে সাক্ষ্য দেয়ার পর তাকে পুরোপুরি খালাস দিতে হবে।
ফ্লিনের আইনজীবী জানিয়েছেন, ‘আমার মক্কেল একটি গল্প শুনাতে চায়’, কিন্তু এতে তার জন্য অন্যায্য প্রসিকিউশনের বিপরীতে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিতে হবে। মার্কিন সিনেটে এ ব্যাপারে শুনানি চলাকালে একজন সাক্ষ্যদাতা ইতোমধ্যে ক্রেমলিনের অপপ্রচারের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
এর আগে, গত ফেব্রুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের সম্ভাব্য সূত্র ধরে হোয়াইট হাউজের দায়িত্ব অবহেলার অজুহাত দেখিয়ে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। তারপর থেকেই রাশিয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে নামে এফবিআই ও সিনেট ইন্টেলিজেন্স কমিটি।
‘জেনারেল ফ্লিনের একটি গল্প রয়েছে এবং তিনি তা বলতে পারলে খুশিবোধ করবেন’ জানিয়ে তার আইনজীবী রবার্ট কেলনার বলেছেন, এটি শুধু তখনই সম্ভব হবে যদি তাকে পুরো সত্যটি বলার মতো পরিস্থিতি ও ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের অঙ্গিকার করা হয়। বিবিসি।
