আটলান্টায় অগুন লেগে ফ্লাইওভারে ধ্বস

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১২:৩১
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ব্যস্ততম ফ্লাইওভারের একটি অংশ ধ্বসে পড়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
তবে এটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা নয় বলে জানিয়েছেন আটলান্টার মেয়র কাসিম রিড।
 
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি সন্ত্রাসীদের কাজ নয় বলে আমি এফবিআইয়ের এ অঞ্চলের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্টকে অবহিত করেছি।’ এছাড়া আগুন লাগা এবং পরবর্তীতে ধ্বসের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান
তিনি।
 
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেই হতাহত হয়নি। রিড বলেন, প্রাথমিকভাবে এটি এ অঞ্চলের নাজুক পরিবহণ ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে। সিএনএন।