কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন স্তরে আমূল পরিবর্তন করেছেন
বৃহস্পতিবারে অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বচ্ছ নির্বাচন ব্যবস্থায় বিশ্বাসী না হলে বিএনপির প্রার্থী সিটি মেয়র হতে পারতো না।
কৃষিমন্ত্রী শুক্রবার সকালে নকলা পৌরসভার লাভা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্যদান কালে এসব কথা বলেন। মন্ত্রী, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানষিক বিকাশের জন্যে খেলাধুলা চর্চায় মনোযোগের আহবান জানান।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে যে ইতিহাস স্থাপন করেছে তা পৃথিবীর অন্য কোনো দেশে আর নেই। শুধু তাই নয় বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ, সবজি উত্পাদন ও মত্স্যচাষে পৃথিবী আমরা ৩য় ও ৫ম স্থানে অবস্থান করছি। দেশের এই সামগ্রিক অগ্রগতিই শেখ হাসিনা সরকারের কৃতিত্ব।
ইত্তেফাক/মণ্ডল
