সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ এখনো বন্ধ

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৬:৩৮
 
ঢাকা-সিলেট লাইনে মাধবপুর উপজেলার ইটাখোলায় রেলসেতু বিধ্বস্ত হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।
 
রেলওয়ে ডিজি আমজাদ হোসেন আগামী তিন দিনের মধ্যে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুনস্থাপনের আশা প্রকাশ করেছেন। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সেতু মেরামতের কাজ চলছে।
 
জানা গেছে, গত বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়িয়া ঢলে রেলসেতুর থাম্বা গোঁড়া থেকে বালি মাটি সরে গিয়ে ধ্বসে যায়। গত ছয় ধরে ৫৬ নাম্বারের এ সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ, গাডার লাগিয়ে চলছিল ট্রেন যোগাযোগ।
 
রেলওয়ে ডিজি আমজাদ হোসেন বলেন, ১৯৪১ সালে নির্মিত এ সেতুটি পুন:নির্মাণের জন্য টেন্ডার হয়েছে, কাজের প্রস্তুতি চলছিল এরই মাঝে বৃষ্টিপাতের কারণে পাহাড়িয়া ঢলে সেতুর থাম্বার গোঁড়া থেকে বালি মাটি সরে গিয়েছে।