পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২০:১৪
 
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার শিয়া প্রধান এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও  ৭০জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
 
এদিকে চিকিৎসকরা জানান, কুররাম জেলার রাজধানী পরাচিনারে এ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। সরকারি হাসপাতালের সার্জন মঈন বেগুম এএফপিকে বলেন, 'পরাচিনার বাজারে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও আরো ৭০জনের মতো আহত হয়েছেন।'
 
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ আলী খান মসজিদের কাছে ঘটানো এ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এতে অনেক লোক আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।' -বাসস/রয়টার্স।