গতকাল ১১ বছর শেষে ১২ বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি ও বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।
প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাভিশন উদযাপন করছে ২ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে। গতকাল প্রচার হয় গুণীজনদের উপস্থিতিতে স্টুডিওতে সরাসরি কেক কাটার অনুষ্ঠান।
এরপর সকাল ৯টা থেকে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ের স্টুডিওতে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘দ্বাদশ বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারাদিন প্রচার হয় শুভেচ্ছা বিনিময় এবং বাংলাভিশনের ১১ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১১’।
আজকের আয়োজনে থাকবে মুস্তাফা মনোয়ার, জুয়েল আইচ ও আফজাল হোসেনের অংশগ্রহণ এবং মাহমুদুজ্জামান বাবুর উপস্থাপনায় বিশেষ টকশো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৭’। এটি প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দিন প্রতিদিন’। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় বিশেষ নাটক ‘দূরের পথিক’ প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।
এতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম প্রমুখ। সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘গানে উত্সবে বর্ষপূর্তি-২০১৭’ প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে। রাত ২টায় প্রচার হবে বাংলাভিশনের ১১ বছরের পথচলা ‘ফিরে দেখার ১১’। ফোক সম্রাজ্ঞী মমতাজের পালাগান ‘পূরণ হলো না মনের বাসনা’ প্রচার হবে বিকেল ৪টা ০৫ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
