গান শুনতে রণবীর সিং খুব ভালবাসেন, সে কথা কারও অজানা নয়। জ্যামিংও অভিনেতার প্রিয় শখ। এবার পেশাদার র্যাপটাও করে ফেললেন রণবীর! যদিও এর আগে একবার রিবি বেল সিনেমায় তাকে কিছুক্ষণের জন্য র্যাপার হিসেবে একটি গানে দেখা গিয়েছিল।
গেল সপ্তাহে হঠাৎ করে শঙ্কর মহাদেবনের স্টুডিও’র বাইরে দেখা গেল রণবীরকে। মিডিয়া ক্যামেরার সামনে পোজও দিলেন দিব্যি! তখন থেকে সকলে জানতে চাইছিলেন, অভিনেতা হঠাৎ শঙ্কর মহাদেবনের স্টুডিওয় গিয়েছিলেন কী করতে?
উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য। রণবীর নিজেই স্টুডিওর ভিতরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। আনুস্কা মনচন্দার সঙ্গে জ্যামিং করছিলেন তিনি! আনুস্কা যে গান– অভিনয়, দু’টোই ভাল করেন, সেটা তো ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ এই জানা গেছে!
রণবীরও নেহাত মন্দ গান না নিশ্চয়ই। তবে জ্যামিংটা তাঁরা কোন প্রজেক্টের জন্য করছেন, সেটা এখনও ধোঁয়াশায়।
ইত্তেফাক/আনিসুর
