সিরাজগঞ্জে পণ্যবাহী গাড়ির চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সায়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহী মনিরুল ইসলাম সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বঙ্গবন্ধু থানার ওসি মো. দাউত জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী গাড়ি বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সায়দাবাদে এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আরোহী মনিরুল ইসলাম নিহত হন। পরে নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/মণ্ডল
