‘ধ্যাততেরিকি’ সিনেমায় রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শোবিজের নতুন নায়িকা ফারিন। আসছে পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমার মুক্তি পেয়েছে এ সিনেমার ‘রঙ্গিলা রঙ্গিলা’ শিরোনামের গান।
কবির বকুলের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। আর গানের মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবার হাজির হলেন ফারিন-রোশান। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় আরো জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া। এ ছাড়াও অভিনয় করেছেন, রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, শামীম হোসেন প্রমুখ।
গত বছর ৩১ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে নবাগত চিত্রনায়িকা ফারিনের নাম ঘোষণা করেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ।
ইত্তেফাক/আনিসুর
