ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ডুমুরতলা গ্রামের মৃত পাঞ্জু মণ্ডলের ছেলে, বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর জুলফিকার আলী, বাঘাডাঙ্গা গ্রামের আলী কদর বিশ্বাসের ছেলে বশির উদ্দিন, কেশবপুর গ্রামের অশেক মণ্ডলের ছেলে আবুল হোসেন, রাখালভোগা গ্রামের জহর আলীর ছেলে আবু সুফিয়ান ও শ্যামনগর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মানিক বিশ্বাস।
মহেশপুর থানার ওসি জানিয়েছে, শনিবার দুপুরে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়।
