নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৮ সালের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী থেকে বাড়ি যেতে পারবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করেই নিজ অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করছে। ইতোমধ্যে সেতুর ৪০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।’
আজ শনিবার মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
২০১৯ সালে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে শাজাহান খান ওই নির্বাচনে সকলকে অংশ নেবার আহ্বান জানান। তিনি বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেও বলেন নির্বাচন ফেয়ার হয়নি। তাহলে তারা জয়লাভ করলেন কিভাবে? এটাই হল বিএনপির’র চরিত্র।’-বাসস।
