বাহুবলী ছবির ক্লাইম্যাক্স জানিয়ে দিলেন পরিচালক রাজামৌলি

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:৪৬
কেন বাহুবলীকে খুন করলেন কাটাপ্পা? ‘বাহুবলী: দ্য কনক্লুশান’— ছবিতে এই প্রশ্নেরই উত্তর খুঁজবেন অধিকাংশ দর্শক। কিন্তু এই ছবির ক্লাইম্যাক্স নাকি লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। অন্তত এমনটাই দাবি করছেন পরিচালক এস এস রাজামৌলি।
 
তার দাবি, বাহুবলীর সৎ মা শিবগামী এবং তাঁর স্ত্রী দেবসেনার সম্পর্কের মধ্যেই লুকিয়ে রয়েছে এ ছবির নাটক। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন এবং অনুষ্কা শেট্টি।
 
রাজামৌলি বলেন, শিবগামী একটি বোল্ড চরিত্র। দেবসেনার চরিত্রও সমান গুরুত্বপূর্ণ। ২০-৩০ মিনিটের সিকোয়েন্সে এদের মধ্যেকার ভালবাসা-ঘৃণার সম্পর্ককে ধরা হয়েছে। খুব নাটকীয়। যত বার দেখি সম্পাদনা করতে ভুলে যাই। এই দুই চরিত্র ছবিতে রয়েছে বলে আমি ভাগ্যবান।
 
বাহুবলীর সৎ মায়ের চরিত্রে অভিনয় করা রাম্যা বলেন, ‘শিবগামীর চরিত্রটা খুব শক্তিশালী। এই চরিত্রটা করতে পেরে আমি সত্যিই দারুণ খুশি।’
 
‘বাহুবলী: দ্য কনক্লুশান’ ছবিটি ২৮ এপ্রিল মুক্ত পাবে। নিউজ ১৮।
 
ইত্তেফাক/রেজা