বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১১:৪০
 
আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  
 
সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিশেষ করে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক সইসহ নানা ইস্যুতে আলোচনা ও দলের করণীয় ঠিক করা হতে পারে। একই সঙ্গে ঢাকা মহানগর কমিটিকে উত্তর ও দক্ষিণ দু’ভাগ এবং দ্রুত কমিটি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে। 
 
ইত্তেফাক/কাউছার