জাতীয় চলচ্চিত্র দিবস নিয়ে দিনব্যাপী আয়োজন

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১২:১৫
 
আগামীকাল ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় এদিন সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে চলচ্চিত্রের স্বর্ণালী যুগের গান নিয়ে ‘গানে গানে সকাল শুরু’ এর বিশেষ পর্ব, অংশ নেবেন সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজ।
 
সকাল ১১টা ৫ মিনিটে দেখানো হবে ‘বিশেষ ২৫ মিনিট: মুখ ও মুখোশ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অরুণ চৌধুরী। বেলা ১২টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র বিষয়ক বই নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘পাঠক সমাবেশ বই পরিচিতি’।
 
বেলা ১২টা ৩৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে ইউনিভার্সাল ফুড লি. ‘তারকাকথন’, এ পর্বে অংশ নেবেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নবাগত চিত্রনায়িকা হিমি ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা।
 
দুপুর ১টা ৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন এস আরমান। বিকেল ২টা ৪০ মিনিটে দেখানো হবে শিশুতোষ চলচ্চিত্র ‘দূরত্ব’। পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘তারা ঝিলমিল’, অংশগ্রহণে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, তানিয়া রিতু ও অমৃতা খান। উপস্থাপনায় আবদুর রহমান।
 
সন্ধ্যা ৬টায় রয়েছে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমার ছবি’। অতিথি চলচ্চিত্র অভিনেতা আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনায় শফিউজ্জামান খান লোদী।
 
ইত্তেফাক/আনিসুর