বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ রবিবার পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএস- এ তথ্য জানানো হয়।
দেশের চলমান নানা ইস্যু নিয়ে আজ বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেন করার কথা ছিল মির্জা ফখরুলের।
মির্জা ফখরুল সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন।
ইত্তেফাক/কাউছার
