ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য প্রদান করেছেন এমপি নিক্সন চৌধুরী।
জানা যায়, গত ২৫মার্চ শনিবার দুপুর ৩টায় হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ১২টি দোকান ও একটি বাড়ি। এতে তাদের দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়। ২এপ্রিল রবিবার দুপুর ১টায় ক্ষতিগ্রস্ত এ সকল পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল হতে প্রতি পরিবারকে ১০হাজার টাকা ও সরকারি ত্রাণ তহবিলের তিন হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিন তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। পরে হাজীগঞ্জ বাজার বনিক সমিতি কার্যালয়ে এক সভায় বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন. 'চরভদ্রাসন একটি শান্তিপ্রিয় এলাকা, বিগত তিন বছরে এখানে কোন রাজনৈতিক হানাহানি ঘটেনাই, এখানকার মানুষ এদেশের উন্নয়নে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করে যাচ্ছে।'
উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানর এজিএম বাদল আমিন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী পান্নু কাজি, উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন।
