সন্দ্বীপে ট্রলারডুবিতে নিহত ৪

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১০:৩৮
 
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন।
 
সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে সন্দ্বীপে মগধরা ঘাটের কাছে তিন জনের লাশ পাওয়া যায়। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের কাছে ভেসে ওঠে আরো একজনের লাশ।
 
রবিবার সন্ধ্যা ৭টার দিকে একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওই নৌকাটি।
 
ইত্তেফাক/কাউছার