শিরোনামটি একটি বার্তা, একটি আহবান, প্রেরণার কথা বলছে। হ্যাঁ, ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ এই দিবসের শ্লোগান ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে দিনটি।
এফডিসি চত্বরে সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বর্তমানে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা নেই। মন্ত্রীপরিষদের বৈঠকে জাতীয় চলচ্চিত্র নীতিমালা উত্থাপন করা হবে। নীতিমালা প্রণয়ন হলে চলচ্চিত্রে আরো গতি বাড়বে বলে মনে করি।
এরপর বের হয় শোভাযাত্রা। তারকাদের অংশগ্রহণে এ যাত্রাটি বিএফডিসি থেকে হাতিরঝিল হয়ে তেজগাঁও রেললাইন ঘুরে আবার বিএফসিতে এসেই শেষ হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্জাক, হাসান ইমাম, অমিত হাসান, ওমর সানী, অঞ্জনা, ইলিয়াস কাঞ্চনসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।
IMG0
সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপনায় রিয়াজ, আমিন খান ও পূর্ণিমা। এতে অংশ নেবেন রোজিনা, নূতন, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, ওমর সানী, ফেরদৌস, মিশা সওদাগর, অমিত হাসান, মৌসুমী, পপি, আমিন খান, শিমলা, পূর্ণিমা, কাজী মারুফ, পরীমনি, জায়েদ খান, মাহিয়া মাহি, নিপুণ, ববি, ইমন, নুসরাত ফারিয়া, নিরব, বাপ্পি, সায়মন, শুভ, সম্রাট, অমৃতা, মিষ্টি জান্নাতসহ অনেকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, সামিনা চৌধুরী, এসআই টুটুল, ডলি, আঁখি আলমগীর, আসিফ, কণা, ন্যানসি, দিনাত জাহান মুন্নী, কোনাল, হৃদয় খান প্রমুখ।
উল্লেখ্য, এবারের জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নায়ক রাজ রাজ্জাক।
ইত্তেফাক/আনিসুর
